মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে
তাড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 
কিশোরগঞ্জের তাড়াইলে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। তারা পরস্পরের চাচাতো ভাই।
উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামের আলাই মিয়ার ছেলে নাসির উদ্দীন (৬) ও রানা মিয়ার ছেলে রাফি আহমেদ (৬) শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় বাড়ির পাশের পুকুর থেকে এই দুই শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। 
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, পরিবারের লোকজন তাদের আশপাশের বাড়িঘরে খুঁজে না পেয়ে পাশের বাড়ির পুকুরে দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে তাড়াইল থানায় খবর পাঠায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের লোকজনের সাথে কথা হলে দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছ থেকে লিখিত নিয়ে মরদেহ দাফন করার আদেশ করেন।
রাউতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক বলেন, পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকাবাসী মর্মাহত। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।

তাড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বলেন, পানিতে ডুবেই এই দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের পরিবারের এ বিষয়ে কোনো অভিযোগ নেই। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com