মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলের কৃষকরা পাটে নয়, স্বস্তি পাটকাঠিতে

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে
তাড়াইলের কৃষকরা পাটে নয়, স্বস্তি পাটকাঠিতে

কিশোরগঞ্জের তাড়াইলে এ বছর পাটের বাম্পার ফলন হয়েছে। কিন্তু পাটের দাম কৃষককে ঠেলে দিয়েছে লোকসানের মুখে। তবে কৃষকের মুখে কিছুটা স্বস্তির হাসি ফুটিয়েছে পাটকাঠি। পাটের দাম খুব একটা ভালো না পেলেও পাটকাঠির দাম দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন কৃষকরা। উপজেলার সাতটি ইউনিয়নে দিনদিন পাটকাঠির কদর বেড়েই চলেছে। এ কারণে এখন উপজেলার প্রতিটি গ্রামের অলি গলিতে, পাকা সড়ক, মাঠঘাট যেখানে চোখ যায়, সেখানেই চোখে পড়ে পাটকাঠি শুকানো ও রক্ষণাবেক্ষণের আয়োজন। 

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, পাটকাঠি আগের মতো অবহেলায় ফেলে না রেখে যত্ন করে শুকিয়ে মাচা তৈরি করে রাখছেন চাষিরা।  পাটকাঠি কোথাও আবার পাটখড়ি নামেও পরিচিত। আগে সস্তা জ্বালানির বাইরে পাটকাঠির তেমন ব্যবহার ছিল না। আর কিছু ভালোমানের পাটকাঠি ঘরের বেড়া তৈরিতে ব্যবহার হতো। কিন্তু এখন আর এটি মূল্যহীনভাবে পড়ে থাকে না। বাজারে পাটকাঠির চাহিদা বাড়ায় আঁশের পাশাপাশি কাঠির দামও ভালো পাওয়া যায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে এ বছর ৭৯৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। গত বছর ৭৪৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল। এ মৌসুমে উপজেলায় দেশি ১২৫ হেক্টর, তোষা ৬৩ হেক্টর, কেনাফ ৪৩২ হেক্টর এবং মেস্তা ১৭৫ হেক্টরসহ মোট ৭৯৫ হেক্টর জমিতে কৃষকরা পাট চাষ করেছেন। 
.
উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রামের পাট চাষি চান্দু ভুঁইয়া বলেন, কয়েক বছর আগেও পাটখড়ির তেমন চাহিদা ছিল না। কিন্তু এখন বেশ চাহিদা। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে পাটকাঠি কিনছেন, ভালো দামও দিচ্ছেন। ১০০ মোঠা পাটকাঠি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। শুধু পাট বিক্রি করেই নয়, এবার পাটখড়িও আমাদের এলাকায় কৃষকদের মধ্যে আশা জাগিয়েছে। কৃষক আইনুুল ইসলাম জানান, আমরা পাটকাঠি রান্না-বান্নার জ্বালানি, ঘরের বেড়া ও ছাউনির কাজে ব্যবহার করে থাকি। এছাড়া বাইরের জেলা থেকেও ব্যবসায়ীরা পাটকাঠি কিনে নিয়ে যাচ্ছেন। পাটকাঠি ব্যবসায়ী মনসুুর আলী ও সামসুর রহমান জানান, তারা পাঁচ-ছয় বছর ধরে পাটকাঠির ব্যবসা করছেন। বর্তমানে পাটকাঠির দাম ও চাহিদা দুটোই বেশি।
.
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা জানান, উপজেলায় পাটের ভালো ফলন হয়েছে। উৎপন্ন পাটের গুনগত মান ভালো হওয়ায় এর চাহিদা রয়েছে দেশব্যাপী। পাশাপাশি এ উপজেলার কৃষকগণ পাটখড়ি বিক্রি করেও বেশ লাভবান হচ্ছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com