শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ২০২৩) সকালে খাগড়াছড়ি সদরস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে জশনে জুলুছ এর র‌্যালি বের করে।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জশনে জুলুছ পুনরায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ফিরে সংক্ষিপ্ত আলোচনা সভা করে। এতে বক্তব্য রাখে, খাগড়ছড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. রফিকুল আলম। এতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ জাহেদুল আলম,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আক্তার উদ্দিন মামুন অংশ নেয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কাজী আবু তাহের আনসারী,সহ-সভাপতি হাজী আব্দুল মোবিন,হোসেন আহম্মদ চৌধুরী, মাওলানা সালাহ উদ্দিন কাদেরী,যুগ্ন সম্পাদক মোহাম্মদ শাহ আলম,সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়েজ আহম্মদ বারী,অর্থ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম,ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ির উপপরিচালক নাজমুস সাকিব প্রমুখ।

জশনে জুলুছ চলাকালে ধর্মপ্রাণ মুসল্লিরা নানা রঙ-বে-রঙের ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে নারায়ে তাকবির আল্লাহু আকবর,নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ’ ধ্বনিতে মুখরিত করে তোলে খাগড়াছড়ি শহর। পরে মুসলিম উম্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করে খাগড়াছড়ি শাহী জাম মসজিদের পেশ ইমাম মাওলানা সালাহ উদ্দিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com