‘শিক্ষার পরিবর্তন শিক্ষক দিয়ে শুরু হয়’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে কিশোরগঞ্জের তাড়াইলে পালিত হয়েছে শিক্ষক দিবস।
উপজেলা সদরে অবস্থিত তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপনে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উক্ত বিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কাদিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সময় শিক্ষকদের মর্যাদা, দিবসটির তাৎপর্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষার গুণগতমান তুলে ধরে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের শিক্ষকগণ।