বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৫২৭ বার পড়া হয়েছে
ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের কেওয়াখালী রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ ছেড়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। একইসময় নগরীর কেওয়াটখালী রেলক্রসিংয়ে একটি ট্রাক লাইনের ওপরে উঠে পড়ে। পরে ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে একজন নিহত হয়। এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীপক বলেন, একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও দুজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়মনসিংহ লোকোশেড ইনচার্জ আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com