বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

নওগাঁয় ব্যবসায়িদের মিলন মেলা

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
নওগাঁয় ব্যবসায়িদের মিলন মেলা
কৃষিতে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁ। তবে এখনো জেলায় ভারী কোন শিল্প কারখানা গড়ে উঠেনি। কৃষি ভিত্তিক এখনো বহুত সমস্যা রয়েছে। এসব সমস্যা পরিস্কার রাখতে হবে। এ জেলাকে এগিয়ে নিতে এবং শিল্প কারখানা গড়ে তুলতে এফবিসিসিআই কাজ করবে। এফবিসিসিআই এর পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে। এতে এ জেলা সহ আশপাশের জেলার উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়িদের সংগঠন দি ফেডারশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো: মাহবুবুল আলম। 
বুধবার দুপুর ১২টায় শহরের নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির ভবনের চতুর্থ তলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত মরহুম আব্দুল জলিল এর স্মৃতি রক্ষায় “আব্দুল জলিল”  কর্ণার উদ্বোধনের পর তিনি এ মন্তব্য করে। এসময় মরহুম আব্দুল জলিল এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
পরে নওগাঁ কনভেনশন সেন্টারে নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির মিলন মেলায় প্রধান বক্তা হিসেবে যোগ দেন মো: মাহবুবুল আলম।
নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো: ইকবাল শাহরিয়ার রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এসময় নওগাঁ-৫ (সদর আসন) আসনের সাংসদ ব্যারিস্ট্যার নিজাম উদ্দিন জলিল, এফবিসিসিআই সহ-সভাপতি আনোয়ার সাদাত সরকার, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু বক্তব্য রাখেন।
এ সময় নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম,  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ নাসিমসহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নওগাঁর সকল পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 
কনভেনশন সেন্টারে ব্যবসায়িদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়। ব্যবসায়িরা বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে আলোচনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com