মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

পাকুন্দিয়ায় শেখ রাসেল দিবস উদযাপন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় শেখ রাসেল দিবস উদযাপন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৬০তম শুভ জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

আজ বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল জাতীয় দিবস উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল আনন্দ র‌্যালি, শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণ।

বুধবার সকালে একটি আনন্দ র‌্যালি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর নেতৃত্বে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে শেখ রাসেলের প্রকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়। শ্রদ্ধার্ঘ্য শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মিছবাহ উদ্দিন প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাদ যোহর উপজেলা পরিষদ জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসের সকল কর্মসূচীতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে শেখ রাসেল পদক প্রদান করেন অতিথিবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com