রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার, কঠোর অবস্থানে পুলিশ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার, কঠোর অবস্থানে পুলিশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ ও হামলার ঘটনার মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোশারফ হোসেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের আজ রবিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে হরতালে সহিংসতা প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, এগারসিন্দুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আমীন শাহিন, চরফরাদী ইউনিয়ন বিএনপির নেতা মোঃ সদরুল ইসলাম, চন্ডিপাশা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ রফিক মিয়া ও মোঃ হোসেন মিয়া, চন্ডিপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি মাজহারুল হক এংরাজ, নারান্দী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আজিজুল হক রুমেন, চরফরাদী ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক তরুন ও জাঙ্গালিয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ বাবুল মিয়া।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন বলেন, সরকারী কাজে বাধা, পুলিশের উপর ককটেল নিক্ষেপ ও হামলার অভিযোগে ২০২২ সালের ৪ ডিসেম্বর রাতে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরিফ রাব্বানী মামলাটি দায়ের করেন। এই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ গ্রেফতার অব্যাহত থাকবে।

এদিকে আজ রবিবার সকাল থেকেই সারা দেশে শুরু হয়েছে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল। তবে পাকুন্দিয়ায় এর কোন প্রভাব পরেনি। বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের হরতালের মাঠে দেখা যায়নি। তবে হরতালে মানুষের জানমালের নিরাপত্তা দিতে পৌর শহরে অবস্থান নিয়েছেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থা দেখা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com