সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়ায় শান্তি সমাবেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে
বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়ায় শান্তি সমাবেশ

বিএনপি-জামায়েতে ইসলামীর ডাকা অবরোধের নামে সারা দেশে সড়কে চলাচলরত যানবাহনে হামলা, অগ্নিসংযোগসহ নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মির্জাপুর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চরফরাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে নৌকা প্রতিকে মনোয়ন প্রত্যাশী মোঃ রফিকুল ইসলাম রেনু।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুখিয়া ইউনিয়ন আওয়ামীলগ নেতা মাজহারুল হক উজ্জল, উপজেলা সৈনিকলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, চরফরাদী ইউপির সাবেক সদস্য কাঞ্চন মিয়া, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, এগারসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম খোকন, চরফরাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আবুল কালাম দুলাল, ছাত্রীলীগ নেতা প্রিন্স হিমেল ও মেহেদী হাসান রানা, আওয়ামীলীগ নেতা শাহ আলম ও নাছির উদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রেনু বলেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি-জামাত অগ্নি সন্ত্রাস করছে। সারা দেশে জ্বালাও পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমরা তাদের প্রতিহত করতে রাস্তায় আছি। নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামাতকে পাকুন্দিয়া থেকে প্রতিহত করেই ছাড়ব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com