রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়া সার্ভার উন্নয়নে নানান জটিলতা জন্ম নিবন্ধন ব্যহত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া সার্ভার উন্নয়নে নানান জটিলতা জন্ম নিবন্ধন ব্যহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে গত ৩/৪ মাসের বেশি সময় দরে সার্ভার জটিলতার কারনে অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পে স্থানীয় সরকার বিভাগ থেকে তেমন কোন উদ্যোগ না নেওয়ায় এই ধরনের বিপর্যয় দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত।

চলতি বছরে জুন মাস থেকে জন্ম নিবন্ধনের সকল কার্যক্রম থেমে থেমে চলছে। চলতি মাসের শুরু থেকে সার্ভারে বিভিন্ন সমস্যা দেখা দেয়। উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন পরিষদ সহ মূল সার্ভারে জটিলতা দেখা দিয়েছে। সার্ভারের সমস্যার কারনে জন্ম নিবন্ধনের সমস্যা জটিলতায় জন্ম নিবন্ধন অনলাইন হয় না। সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত সার্ভার বন্ধ থাকে। সনদ পত্র প্রিন্ট হয় না, পেমেন্ট করা যায় না, জনগণের মধ্যে জনরোশ বাড়ছে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাচ্ছে না। জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ব্যাংকের একাউন্ট খোলা যাচ্ছে না। মৃত্যু নিবন্ধনের জন্য ওয়ারিশ সনদপত্র দেওয়া যাচ্ছে না। সার্ভারের সমস্যার কারনে ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যোক্তা, হিসাবসহকারী পরিষদে অফিস করতে পারছে না। চরফরাদী ইউনিয়নের সচিব মোঃ মোবারক হোসেন বলেন সরকারের সাংবিধানিক নিয়ম অনুযায়ী বিভিন্ন ফি সঠিক সময়ে জমা দেওয়া যাচ্ছে না।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী বলেন সমস্যা সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা বলেছেন অতি দ্রুতই সমস্যার সামাধান হয়ে যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com