বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কিশোরগঞ্জের হোসেনপুরে সততার বিরল দৃষ্টান্ত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে সততার বিরল দৃষ্টান্ত
কিশোরগঞ্জের হোসেনপুরে স্বল্প পুঁজির এক দরিদ্র মুদি দোকানি স্থানীয় এক মৃত ব্যক্তির আমানতকৃত সমুদয় টাকা ফেরত দিয়ে সততার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে সর্বমহলে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন।
.
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রাতে হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নে উত্তর রহিমপুর গ্রামের মোঃ আব্দুল খালেক (৮৫) নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেন। তিনি গত দুই মাস আগে উপজেলার রামপুর বাজারের প্রবীণ ও ক্ষুদ্র ব্যবসায়ি মো: বোরহান উদ্দিনের নিকট শুধুমাত্র বিশ্বাসের ওপর, কোনো সাক্ষী ছাড়াই ১৫ হাজার টাকা আমানত রাখেন। হঠাৎ আমানতকারী খালেকের মৃত্যু সংবাদ পেয়ে গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) সকালে প্রয়াত  আব্দুল খালেকের বাড়িতে উপস্থিত হন বোরহান। পরে মরহুমের ছেলে মো: আবু বক্কর, মো: সুরুজ আলী,ওমর ফারুক, মোঃ হযরত আলী, পিয়াছ আলীসহ দুই বোনকে ডেকে নগদ ১৫ হাজার টাকা তাদের কাছে বুঝিয়ে দেন। দরিদ্র দোকানি বোরহানের এমন সততা দেখে প্রয়াত খালেকের পরিবারের সদস্যদের সাথে এলাকাবাসীও হতবাক হয়েছেন। বিষয়টি এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মুদি দোকানি বোরহান উদ্দিন জানান, মরহুম আব্দুল খালেক গত দুই মাস পূর্বে আমার কাছে ১৫ হাজার টাকা গচ্ছিত রেখেছিলেন । আমি গতকাল ওনার মৃত্যুর কথা শুনে শুক্রবার মরহুমের বাড়ীতে এসে তার ছেলে মেয়েদের হাতে আমানতের ওই ১৫ হাজার টাকা ফিরত দিতে পেরে এবং ঋণ মুক্ত হয়ে শান্তি পাচ্ছি। তিনি আরো জানান, এই আমানতকৃত টাকা আমি ছাড়া কেউই জানতোনা ।
এ ব্যাপারে উপজেলার রামপুর বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা. সঞ্জিত চন্দ্র শীল জানান, ক্ষুদ্র ব্যবসায়ী বোরহান দীর্ঘ দিন ধরে এ বাজারে সততার সাথে ব্যবসা করে আসছেন। তিনি খুবই সৎ ও ভালো মানুষ। তার এমন সততা দেখে আমরাও গর্বিত। আজকাল সেখানে এক শ্রেণীর মানুষ পরের টাকা পয়সা মেরে খাওয়ার নেশায় থাকে। সেখানে আমানতের ওই টাকা ফেরত দিয়ে বোরহান বিরল নজির সৃষ্টি করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com