সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস ২০২৩ ও শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপিতত্বে উপজেলা সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে সাথে পাকুন্দিয়া সরকারী কলেজের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন ও সকাল সাড়ে ৮টায় পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুসকাওয়াজ অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় উপজেলা হল রুমে আলোচনা সভা ও বীরমুক্তিযোদ্ধার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওই দিন সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারী ও আধা সরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারী ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন, বাদ জহুর উপজেলা পরিষদ মসজিদে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, শামছুন্নাহার আপেল, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে এ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা লিছমা হাসান, ঠিকাদার সমিতির সভাপতি রায়হান উদ্দিন আকন্দ, উপজেলা যুবলীগের আহবায়ক মো. হেলাল উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com