শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

অষ্টগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে নিজাম উদ্দিনের মানবিক সংগঠন

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৪৫২ বার পড়া হয়েছে
অষ্টগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে নিজাম উদ্দিনের মানবিক সংগঠন

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে মানবিক সংগঠন হিলফুল ফুযুল যুব সংঘ। সংগঠনটির প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী’র নিজ উদ্যোগে গড়ে উঠা এই সংগঠনটি ইতিমধ্যে হাওরের প্রায় ২ শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে। নিজাম উদ্দিন পেশায় একজন ইমাম ও শিক্ষক।

সংগঠন থেকে উপকারভোগী একাধিকজনের সাথে কথা বলে জানা যায়, নিজাম উদ্দিন এলাকার গরিব -মানুষের জন্য তার সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সে দু’শতাধিক গরিব-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী, ঈদ সামগ্রী, চিকিৎসা বাবদ নিজের জমানো অর্থের একটা অংশ দুঃস্থ ও এতিমদের কল্যাণে বিতরণ করে আসছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী জানান, আমি নিজ উদ্যোগে আমার সহযোগী বন্ধুদেরকে নিয়ে সংগঠনটি ২০১৪ সালে গড়ে তুলি। আমার এবং আমার বন্ধুদের পকেট খরচ ও মাসিক আয়ের একটা অংশ ফান্ড আকারে তৈরি করে সংগঠনে অর্থ প্রদান করি। পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছি। আমি চাই এলাকার মানুষ স্বচ্ছল, স্বাবলম্বী হোক। সমাজের বিত্তবানরা এমন কাজে এগিয়ে আসলে নিজ নিজ এলাকার দুঃস্থ অসহায় মানুষগুলোর কষ্ট লাঘব হবে।

ভবিষ্যতে ও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com