বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

হোসেনপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অবহিতকরণ সভা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অবহিতকরণ সভা
কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১০ ডিসেম্বর ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অবহিতকরণ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তানভীর হাসান জিকোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হোসেনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মো: নূরুল ইসলাম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, মোহনা টিভির উপজেলা  প্রতিনিধি সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো: আঞ্জুমান ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা : দেবাঞ্জন পন্ডিত, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: খাইরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক খায়রুল ইসলাম, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, স্বাস্থ্য সহকারী, নার্স ও সাংবাদিকবৃন্দ।
.
আবাসিক মেডিকেল অফিসার ডা: দেবাঞ্জন পন্ডিত জানান, আগামী  ১২ ডিসেম্বর এক  দিনের ক্যাম্পেইনে ০৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন শিশুর লক্ষ্য মাত্রা ৩ হাজার ৫১১জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস ২৯ দিন শিশুর লক্ষ্য মাত্রা ২৮ হাজার ৫২৬ জন। মোট ঠিকাদান কেন্দ্র ১৪৫টি, টিকাদান কর্মী ২৯০ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com