বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক মাসুদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক মাসুদ

শুক্রবার (৮ ডিসেম্বর) শহরের জেলা পাবলিক লাইব্রেরী হল রুমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। 

শহরের প্রাণকেন্দ্র পুরান থানা গৌরাঙ্গবাজার এলাকা সাজে রঙিন পোস্টার-ব্যানারে। প্রার্থী, কর্মী-সমর্থক এবং ভোটাররা মাঝে বিরাজ করে উৎসব আমেজ। ভোট গ্রহণের সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় শহিদী মসজিদ সংলগ্ন পাবলিক লাইব্রেরী এলাকা। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আতিকুর রহমান পিন্টু। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এহতেশামুল হুদা মুনাব্বী। এছাড়া প্রিজাইডিং অফিসার হিসেবে মো.মাহবুবুর রহমান এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন রেনু, বাবু অমল চন্দ্র রায়, হেমন্ত সরকার ,ফেরদৌস আহমেদ ও মো.নিজাম উদ্দিন শাহীন দায়িত্ব পালন করেন।

কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৮৮ জন। এর মধ্যে ৪৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে মো. আসাদুজ্জামান খান মনির (হারিকেন) ২৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশিকুর রহমান রাজীব (বাইসাইকেল) পেয়েছেন১৭৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোট ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে মো. মাসুদুজ্জামান মাসুদ (ঘড়ি) ৩১৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ: হাকিম রানা (চেয়ার) পেয়েছেন ১৩১ভোট।

অর্থ সম্পাদক পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে কলিম আহমেদ (ফুটবল) ২২৩ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ জিলুর রহমান (আনারস) ১১৭ ভোট পেয়েছেন ও মঞ্জুরুল হক মঞ্জু (চশমা) ১১১ ভোট।

এছাড়া কার্য নির্বাহী সদস্যের ৪টি পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে জুনায়েদ হোসেন পিয়াস (মোমবাতি) ৩৭১ ভোট,আরিফুর রহমান আকিল (হাতি) ৩৪৫ভোট, সেলিম রেজা (মোরগ) ২৫১ ভোট, রফিকুল ইসলাম (কলস) ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী অপর তিন প্রার্থী শফি উল আলম শফিক (উড়োজাহাজ) ১৯৫ ভোট,আবুল কালাম(আম) ১৮৩ ও ফিরোজ খান (মাছ) ১৬১ ভোট পেয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com