বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানায় ওসির যোগদান ও বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ সদর মডেল থানায় ওসির যোগদান ও বিদায় সংবর্ধনা
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ এর বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার যোগদান উপলক্ষ্যে দ্বায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে কিশোরগঞ্জ সদর মডেল থানা চত্বরে বিদায় সংবর্ধনা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বিদায়ী অফিসার ইনচার্জ নবাগত অফিসার ইনচার্জকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝিয়ে দেন। পরে ওসির বিদায় ও যোগদান উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস।
আলোচনাসভায় কিশোরগঞ্জ সদর মডেল থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ সম্পর্কে সকল অফিসার ও ফোর্সগণ কান্নাবিজড়িত কন্ঠে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। পরে থানার সকল অফিসার ও ফোর্সগণ বিদায়ী অফিসার ইনচার্জকে ফুল সজ্জিত গাড়িতে করে অশ্রুসিক্ত হৃদয়ে বিদায় জানান।
ফুল সজ্জিত গাড়িতে করে বিদায়ী অফিসার ইনচার্জ নতুন কর্মস্থল কটিয়াদি মডেল থানায় যোগদান করেন।
এ সময় নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ফুল দিয়ে শুভেচ্ছা জানান থানার অফিসার ও ফোর্সগণ। তিনি এতদিন কুলিয়ারচর থানায় কর্মরত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com