শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইলে মাছ চাষে স্বাবলম্বী দুই শতাধিক পরিবার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে
তাড়াইলে মাছ চাষে স্বাবলম্বী দুই শতাধিক পরিবার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের ১০৫ টি গ্রামের দুই শতাধিক পরিবার মাছ চাষে স্বাবলম্বী হয়েছেন। মাছ চাষ করে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে তা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা উপজেলায় সরবরাহ করছেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে ২ হাজার ৯৫৫ টি পুকুর রয়েছে, মৎস্য চাষির সংখ্যা রয়েছে ১ হাজার ৯৮৫ জন। নিবিড় ও উচ্চ নিবিড় চাষ পদ্ধতি পুকুরের সংখ্যা রয়েছে ৬৭৫ টি।
জানা যায়, বর্তমানে ফরমালিনের কারণে অনেকে মাছ কিনতে ভয় পান। তাই এই উপজেলার চাষিরা ফরমালিনমুক্ত তাজা মাছ চাষে আগ্রহী হন। এই উপজেলার গ্রামের যেদিকে চোখ যায় শুধু পুকুর আর পুকুর। এসব পুকুরে চাষ হচ্ছে- রুই, কাতলা, মৃগেল, সিলভারকার্প, তেলাপিয়া, পাংগাসসহ বিভিন্ন মাছ। ব্যবসায়ীরা এই উপজেলার উৎপাদিত তাজা মাছ ঢাকাসহ বিভিন্ন জেলায় পৌঁছে দিচ্ছেন।

উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দশদ্রোন গ্রামের মৎস্য চাষি মাওলানা জুবায়ের আহমাদ বলেন, আমি ১২ কাটা (১২০ শতক) পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করছি। মাছ চাষ করে আমি স্বাবলম্বী হয়েছি। আমার মতো অনেক চাষিই মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তিনি আরও বলেন, আমার উৎপাদিত তাজা মাছ এই জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। আমাদের এখানকার মাছের ব্যাপক চাহিদা রয়েছে। কারণ আমার উৎপাদিত মাছে কোনো ফরমালিন নেই। মানুষ নির্বিঘ্নে আমার উৎপাদিত মাছ ক্রয় করে খেতে পারে। ফলে আমার মাছের অনেক চাহিদা রয়েছে। তাই অন্যান্য চাষের থেকে মাছ চাষে আমি বেশি লাভবান হতে পারছি।

তাড়াইল উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত  বলেন, উপজেলা মৎস্য অফিসে জনবল সংকটের কারণে চাষিদের অনেক বিষয়েই সেবা দেয়া যাচ্ছে না। তারপরও মাছ চাষিদের তালিকা করে তাদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com