কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভঁইয়া। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার আবু বাক্কার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদত হোসেন প্রমুখ।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।