সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার (২জানুয়ারি) কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
দুপুরে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সুধ মুক্ত ঋণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পাপিয়া আক্তারের সভাপিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা আবু হানিফ, মৎস্য কর্মকর্তা জাহিদুল ,সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মোঃ সৌরভ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার ১৭ প্রকল্পের ১০২ জনের মধ্যে সুদমুক্ত ৩১ লাখ ৬৫ হাজার টাকা ঋণ বিতরণ করে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির সাংবাদিকদের বলেন, ১৭টি প্রকল্পে সুদমুক্ত ৩১ লাখ ৬৫ হাজার টাকা ঋণ দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই ঋণ বিতরণ করা হবে।
সমিতির কার্যক্রম দেখে তাদের মাঝে এই ঋণ দেওয়া হয়। যা দিয়ে তারা কাজ করে ওই ঋনের টাকা পরিশোধ করে নিজেরা স্বাবলম্বী হতে পারে। এই জন্য সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেছেন। ইতিপুর্বে সামাজসেবা কার্যালয় থেকে সুদমুক্ত ঋণ নিয়ে অনেক পরিবার স্বাবলম্বী হয়েছে।