রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাপন ছাড়লেও বিসিবি সভাপতি হতে পারবেন না মাশরাফী-সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৭১০ বার পড়া হয়েছে
পাপন ছাড়লেও বিসিবি সভাপতি হতে পারবেন না মাশরাফী-সাকিব

দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে জয় লাভ করে নতুন মন্ত্রিসভার সদস্য হচ্ছেন প্রায় ১১ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপন।

বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেন রাষ্ট্রপতি। তারই অংশ হিসেবে পাপনকে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের জন্য ফোন দেয়া হয়েছে।

যে ২৫ জন সংসদ সদস্যকে মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ফোন দেয়া হয়েছে, সেই তালিকায় রয়েছেন পাপন। অর্থাৎ বড় একটি দায়িত্বই বর্তাচ্ছে তার কাঁধে। মন্ত্রিত্ব পেলেও বিসিবির দায়িত্বে থাকতে বাধা নেই তার।

ধরাবাধা নিয়ম না থাকার পরও কি মন্ত্রিত্ব পেতে যাওয়া পাপন বিসিবির দায়িত্বে বহাল থাকবেন? উত্তরটা অনেকের কাছে ‘না’-ই হতে পারে। মন্ত্রিত্ব পাওয়ার পর পাপন বিসিবি সভাপতির পদ ছাড়লে কে পাবেন দায়িত্ব? এই প্রশ্নে অনেকেই হয়তো সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা কিংবা সাকিব আল হাসানের কথা ভাবছেন। কিন্তু এই মুহূর্তে তাদের বিসিবির সভাপতি হওয়ার সম্ভাবনা খুবই কম।

গঠনতন্ত্র অনুযায়ী, কেউ সভাপতি প্রার্থী হতে চাইলে প্রথমেই তাকে জেলাভিত্তিক ক্লাব কিংবা আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পরিচালনা পর্ষদের সদস্য হতে হয়, এরপর হতে হয় বিসিবি পরিচালক। ম্যাশ-সাকিব; বিসিবিতে দুজনের কারোরই পরিচালকের পদ নেই। ফলে সভাপতি নির্বাচনে প্রার্থীও হতে পারছেন না তারা।

এই মুহূর্তে পাপন দায়িত্ব ছাড়লে মাশরাফী ও সাকিবের সুযোগ না থাকায় বিসিবির বর্তমান পরিচালকদের মধ্য থেকে একজন সভাপতি নির্বাচিত হতে পারেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com