বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র সহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র সহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী তাকবীর উদ্দিন রকিব ও তার সহযোগী বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ আটক।

বুধবার (২৪ জানুয়ারি) মধ্যরাত ৩ ঘটিকায় সময় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন নান্দানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জেলার শীর্ষ সন্ত্রাসী তাকবীর উদ্দিন রকিব (৩১) ও তার সহযোগী তাজবীর রায়হান বিপ্লব (২৪) কে ভোর ৫ টার দিকে গ্রেফতার করে। 

শীর্ষ সন্ত্রাসী তাকবীর উদ্দিন রকিব কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়ার মৃত আবু তাহেরের ছেলে এবং তাজবীর রায়হান বিপ্লব একই এলাকার মো: ইলিয়াস মিয়ার ছেলে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী আটটি ধারালো রামদা, একটি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল ও ১টি লোহার চেইন উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ স্কোয়াড্রন লিডার মো: আশরাফুল কবির জানান, তারা এলাকায় আধিপত্য বিস্তার সহ নানান অপরাধ করার উদ্দেশ্যে উদ্ধারকৃত মারাত্বক দেশীয় অস্ত্র দীর্ঘদিন যাবৎ বেআইনীভাবে তাহাদের হেফাজতে রেখে আসছিল। অস্ত্রধারী এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com