রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় ২৪ মামলার আসামী মোটরসাইকেল সহ গ্রেফতার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ২৪ মামলার আসামী মোটরসাইকেল সহ গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে ২৪ মামলার আসামী মোঃ লিটন রিটন (৩৩) কে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। রিটন পাকুন্দিয়া পৌর এলাকার চালিয়াগোপ গ্রামের মোঃ মুর্শিদ উদ্দিনের ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রিটন দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। তার বিরুদ্ধে পাকুন্দিয়া, কিশোরগঞ্জ সদর, ধনবাড়ী, গফরগাঁও, বাজিতপুর, কাপাসিয়া, করিমগঞ্জসহ বিভিন্ন থানায় চাঁদাবাজী, মাদক, চুরি, ছিনতাইসহ ২৪টি মামলা রয়েছে। এসব মামলায় রিটন একাধিকবার গ্রেফতারও হয়েছে। জামিনে মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পুলিশ চন্ডিপাশার বড় আজলদী এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য আসামীরা পালিয়ে গেলেও রিটন মোটরসাইকেলসহ আটক হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, দীর্ঘদিন ধরে তাকে খোঁজা হচ্ছে, পাওয়া যাচ্ছিল না। গতকাল পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার দুপুরে তাকে কারাগারে পাঠনো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com