মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

পাকুন্দিয়ায় গভীর রাতে ভিত্তি প্রস্তরের নাম ফলক ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় গভীর রাতে ভিত্তি প্রস্তরের নাম ফলক ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সদ্য সাবেক জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের বিভিন্ন স্থাপনা ও সড়কের ভিত্তি প্রস্তরের বেশ কয়েকটি নাম ফলক ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

গত সোমবার ও আজ বুধবার পর্যন্ত গত তিনদিনে গভীর রাতে কে বা কারা নাম ফলক গুলো ভেঙে দেয়। এ নিয়ে এলাকায় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা যায়, কিশোরগঞ্জ-২ পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সদ্য সাবেক জাতীয় সংসদ সদস্য পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ গত ৫ বছরে উপজেলার পাকুন্দিয়া সদর, এগারসিন্দুর, বাহাদিয়া, মজিতপুর, থানাঘাটসহ বিভিন্ন এলাকায় স্থাপনা ও সড়কের উন্নয়ন কাজের শুভ সূচনা ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তবে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন নির্বাচন করে বিজয়ী হন। এমপি নূর মোহাম্মদ দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নেননি। কিন্তু নির্বাচনের ১৫দিন যেতে না যেতেই কে বা কারা এমপি নূর মোহাম্মদের স্থাপন করা বিভিন্ন সড়কের ভিত্তি প্রস্তরের ওই নাম ফলক গুলো ভেঙে গুড়িয়ে দেয়। এ নিয়ে স্থানীয় জনমনে নানা ধরণের প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

উপজেলার বাহাদিয়া গ্রামের খোকন মিয়া বলেন, ঘুম থেকে উঠে দেখি বেশ কয়েকটি সড়কের নাম ফলক ভাঙা। গভীর রাতে কে বা কারা এ নাম ফলক গুলো ভেঙে দিয়েছে। তবে নাম ফলক গুলো ভাঙা ঠিক হয়নি।

পাকুন্দিয়ায় গভীর রাতে ভিত্তি প্রস্তরের নাম ফলক ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আজগর হোসেন বলেন, বিষয়টি শুনেছি। তবে কে বা কারা এ নাম ফলক গুলো ভেঙেছে কোন তথ্য পাওয়া যাচ্ছে না। তবে যারাই করে থাকুক, কাজটি ঠিক হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com