বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

জননী কিন্ডারগার্টেন এ পিঠা উৎসব অনুষ্ঠিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে
জননী কিন্ডারগার্টেন এ পিঠা উৎসব অনুষ্ঠিত

কিশোগরঞ্জ সদরের যশোদল ইউনিয়নের জননী কিন্ডারগার্টেন এ অনেক রকমের পিঠার সমাহার সাজিয়ে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় খেলার মাঠে বিদ্যালয়ের আয়োজনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

জননী কিন্ডারগার্টেন এ পিঠা উৎসব অনুষ্ঠিত

উৎসবে ৮টি স্টলে ভাজা পুলি, ক্ষীরের পাটি সাপটা, নারিকেলের পাটি সাপটা, নকশী পিঠা, চন্দন পিঠা, মুরগীর গোশতের সমচা, নারকেলের সই পিঠা, পাতা পিঠা, সিরা মচমচে, নারকেলের পুলি পিঠা, টোসা পিঠা, মসলা পিঠা, মাছের পিঠা, নারকেলে কাটা পিঠা, নারকেলের দুধ পুলি, দুধ চিতল  ও সন্দেশসহ নানান ধরণের মুখরোচক সব পিঠা নিয়ে বসেন বিদ্যালয়ের ৮টি শ্রেণির শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: শফিকুল হক (বাবুল হাজী), মৎস্য অধিদপ্তরের সাবেক সহকারি পরিচালক ড. এস.এম ফরিদ, যশোদল ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়। 

জননী কিন্ডারগার্টেন এ পিঠা উৎসব অনুষ্ঠিত

 

বিদ্যালয়ের পরিচালক মো: আল-আমীনের সঞ্চালনায় দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণ করেন, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা: মোছা: মাছুমা আক্তার, যশোদল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মো: আঙ্গুরা আক্তার, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: তাজুল ইসলাম, সাংবাদিক রিফাত ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো: জুয়েল, আ: সাত্তার প্রমুখ।

জননী কিন্ডারগার্টেন এ পিঠা উৎসব অনুষ্ঠিত

৮টি স্টলের মধ্যে সেরা ৩টি স্টলকে পুরস্কৃত করা হয় এবং শেষে কুপন ড্রয়ের (লটারী) মাধ্যমে উপস্থিত সকলের মাঝে ৩১টি পুরষ্কার বিতরণ করা হয়।  

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com