বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

পানছড়ি বাজার বয়কট স্থগিত ইউপিডিএফের

আল মামুন, খাগড়াছড়ি
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে
পানছড়ি বাজার বয়কট স্থগিত ইউপিডিএফের

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পানছড়ি ইউনিট চলমান পানছড়ি বাজার বয়কট কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে এবং সাধারণ পাহাড়ি-বাঙালি জনগণের অসুবিধার কথা বিবেচনা করে উক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ইউপিডিএফ পানছড়ি ইউনিটের সংগঠক অপু ত্রিপুরা।

সোমবার (২৯ জানুয়ারি ২০২৪) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগ এর নিরন চাকমার সংবাদ মাধ্যমে প্রেরিত বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। এক বিবৃতিতে জানানো হয়, সিদ্ধান্ত মোতাবেক আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত বাজার বয়কট কর্মসূচি স্থগিত থাকবে। উক্ত সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে বা দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হলে বাজার বয়কট পুনরায় চলবে বলে তিনি জানান।

ইউপিডিএফ নেতা ক্ষোভের সাথে বলেন, বিপুল চাকমাসহ চার যুব নেতার খুনীদের গ্রেফতার না করার কারণে গত ২৪ জানুয়ারি মহালছড়িতে তারা আরও দুই ইউপিডিএফ কমীর্কে হত্যা করেছে। এ হত্যার দায় স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনকে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন এবং অবিলম্বে খুনীদের গ্রেফতার ও বিচার এবং পতিপক্ষ বাহিনী ভেঙে দেয়ার দাবি জানান।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ির অনিলপাড়ায় ইউপিডিএফ-ভুক্ত গণসংগঠনের নেতা বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন ত্রিপুরাকে হত্যার পর ইউপিডিএফ পানছড়ি ইউনিট খুনীদের গ্রেফতার ও পতিপক্ষ বাহিনী ভেঙে দেয়ার দাবিতে উক্ত বাজার বয়কট কর্মসূচি ঘোষণা করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com