মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘরের মাঠে টস জিতে ফিল্ডিংয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে
ঘরের মাঠে টস জিতে ফিল্ডিংয়ে সিলেট

চার ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে আজ সেই অধরা জয়ের খোঁজে ফরচুন বরিশালের মুখোমুখি মাশরাফি বিন মর্তুজার দল। টস ভাগ্য অবশ্য মাশরাফির পক্ষেই গেছে। শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক।

গত আসরে ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। এবারও শক্তিশালী দল গড়ে সেই স্বপ্ন দেখেছিল মাশরাফি বিন মর্তুজার দল। তবে মাঠের পারফম্যান্সে ঘটেছে ঠিক উল্টোটা। এখনও পর্যন্ত জয়হীন মাশরাফিরা ঘুরে দাঁড়াতে মরিয়া।

এখনও পর্যন্ত মাশরাফিদের সবচেয়ে বেশি ভুগিয়েছে ব্যাটিং। আসরে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ গড়েও জয় পাওয়া হয়নি। এর পরের তিন ম্যাচের একটিতেও দেড়শো রানের মাইলফলক স্পর্শ করতে পারেনি স্ট্রাইকার্সরা। যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও।

৪ ম্যাচে কোনো পয়নেট না পাওয়ায় ৭ দলের মধ্যে ৭ নম্বরে আছে সিলেট। অন্যদিকে ৪ ম্যাচ খেলে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে বরিশাল।

সিলেট স্ট্রাইকার্স: নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান, জাকির হাসান, রায়ান বার্ল, আরিফুল হক, সামিত প্যাটেল, বেনি হাওয়েল, নাঈম হাসান, মাশরাফি মর্তুজা, রিচার্ড এনগারাভা, রেজাউর রহমান রাজা।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ রমরান, প্রীতম কুমার, দুনিথ ভেল্লালেগে, আকিফ জাভেদ, খলিল আহমেদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com