শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইলে পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে
তাড়াইলে পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ 
কিশোরগঞ্জের তাড়াইলে দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
তাড়াইল থানা সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৭টায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের সিংধা চকপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে দুলাল মিয়ার মরদেহ সিংধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পড়ে থাকতে দেখে তার আত্মীয়-স্বজন থানায় সংবাদ পাঠায়। এসআই আসিবুল হক ভুঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে মরদেহটি থানায় নিয়ে আসেন। 
তাড়াইল থানার এসআই আসিবুল হক ভুঁইয়া বলেন, মৃত দুলাল মিয়ার আত্মীয়-স্বজন বেলা ১১টায় থানায় সংবাদ পাঠালে সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে দেখি বাড়ির উঠোনে মরদেহটি রাখা আছে। প্রাথমিক তদন্তে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
.
তাড়াইল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মানসুর আলী আরিফ বলেন, প্রাথমিক তদন্তে দুলাল মিয়ার শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন না থাকায় ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, মৃত দুলাল মিয়ার ছেলে রনি মিয়া বাদী হয়ে  একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com