রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

মাগুরায় এসেই খেলার মাঠে সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে
মাগুরায় এসেই খেলার মাঠে সাকিব

বিপিএল এর বিরতির ফাঁকে মাগুরার নিজ সংসদীয় এলাকায় এসে খেলার মাঠে সময় দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অলরাউন্ডার সাকিব আল হাসান।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তাকে দেখা গেল মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ফুটবল খেলায় অংশ নিতে।

এই স্টেডিয়ামে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নিয়মিত যে ফুটবল চর্চা হয় সেই চর্চায় যোগ দিয়েছিলেন সাকিব। সাকিবকে দেখেই আনন্দে উদ্বেলিত হন স্থানীয় দর্শকসহ ফুটবল অনুশীলনকারী তরুণরা। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ফুটবল খেলেন সাকিব। খেলা শেষে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন ও কুশল বিনিময় করেন।

এ সময় স্থানীয় সাংবাদিকদের সাকিব বলেন, বিপিএল এর বিরতিতে মাগুরায় এসেছি। দুইদিন থাকব। দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে যতদূর সম্ভব দেখা করব। যেহেতু বিজয়ী হওয়ার পর খেলার ব্যস্ততার কারণে মাগুরায় আসা হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com