বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলায়  ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ এর আওতায় কিশোরগঞ্জ  জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিক্স ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারী)  শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোগরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জেড.এ সাহাদাত হোসেন, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সদস্য মোঃ শফিকুর রহমান কাজল, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি এ, কে, এম ফারুক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান সজল প্রমুখ।
.
প্রতিযোগিতায় ০৬ টি প্রতিষ্ঠান এবং ৩ টি ক্লাব এবং বিভিন্ন উপজেলা হতে মোট ৯৫জন বালক ও বালিকা  উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। ক্রীড়া পরিচালনার দায়িত্বে ছিলেন এম আব্দুল্লাহ, রিপেল হাসান, হুমায়ুন কবির ওমি, রুহল আমিন,  জব্বার , আজহার। ১৬ টি ইভেন্ট এবং  মোরগ লড়াই, দড়িলাফ গ্রামীন খেলাধুলায় অংশগ্রহণকারী অ্যাথলেট খেলোয়াড় প্রতিযোগীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com