রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে যে অট্টালিকায় জড়িয়ে আছে ইতিহাস

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে যে অট্টালিকায় জড়িয়ে আছে ইতিহাস
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীলকুঠি আর এর জরাজীর্ণ দালান-কোঠার সঙ্গে জড়িয়ে আছে কিশোরগঞ্জের হোসেনপুরের ইতিহাস। নীলকুঠিটি গড়ে উঠেছিল বাংলার তদানীন্তন সুলতান আলা উদ্দিন হোসেন শাহের নামানুসারে হোসেনপুর পরগনার ব্রহ্মপুত্র নদের পূর্ব তীরে।
হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের চৌদার (সাহেবের গাঁও) এলাকায় নীলকরদের বাড়ি এবং টান সিদলা গ্রামে নীলকুঠির কার্যালয় ও পুরাতন পুকুরটি নীলকর সাহেবদের নানা স্মৃতি আজও বহন করে চলেছে। 
জানা যায়, ১৭৩০-১৭৩৫ খ্রিষ্টাব্দে ব্রিটিশ নীলকর ওয়াইজ স্টিফেন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে সিদলা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চৌদার গ্রামে নীলকরদের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য নীলকুঠি স্থাপন করেন। সে সময় এ অঞ্চলে বাধ্যতামূলক কৃষকদের ওপর নীল চাষ চাপিয়ে দেওয়া হতো।
প্রথম দিকে ইংরেজরা নীল চাষে লাভবান হলেও ধীরে ধীরে নীল ব্যবসায় ধস নামতে শুরু করে। পরবর্তীতে তারা এ ব্যবসা গুটিয়ে অন্যত্র পাড়ি জমান। এরই ধারাবাহিকতায় স্থানীয় বাসিন্দা উমেদ আলী এ নীলকুঠির দেখভালের দায়িত্ব পান।
বর্তমানে ঐতিহাসিক নীলকুঠিটি আমেনা মঞ্জিল নামে পরিচিত। স্থানীয়দের কাছে আজও ইংরেজ নীলকরদের বিভিন্ন কাহিনি ও কালের সাক্ষী হয়ে আছে এটি। অনেকেই মনে করেন সংস্কার করলে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হতে পারে ঐতিহাসিক এ নীলকুঠি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com