শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঘোড়ার গাড়ি আর লাঠি খেলার ব্যতিক্রমী আয়োজনে সুন্নতে খতনায় দুই ভাই

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে
ঘোড়ার গাড়ি আর লাঠি খেলার ব্যতিক্রমী আয়োজনে সুন্নতে খতনায় দুই ভাই
ঘোড়ার গাড়িতে বসে আছে দুই ভাই।একভাইয়ের নাম আতিক। বয়স মাত্র ছয়। আরেক ভাইয়ের নাম সোহান। তার বয়স ৪ মাত্র চার। দুজনের মাথাতেই পাগড়ী আর পড়নে বাহারী ডিজাইনের পাঞ্জাবি পায়জামা।
ঘোড়ার গাড়ির সামনে আবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন৷ সাথে বাশিঁ আর ঢাকের সুর৷ শুধু তাই নয় ঘোড়ার গাড়ি আর লাঠি খেলা নিয়ে তারা ঘুরলেন পুরো গ্রাম। 
এমনই উৎসবমূখর পরিবেশে কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যতিক্রমী আয়োজনে দুই ভাইয়ের সুন্নতে খতনার অনুষ্ঠান আয়োজন করা হয়। হোসেনপুর পৌরসভার ৬ নং ঢেকিয়া গ্রামের মো. আলাদিন মিয়া এরকমই এক আয়োজন করে বসলেন তার দুই ছেলের সুন্নতে খাৎনার অনুষ্ঠানে যা দেখতে ভীড় করছে মানুষ।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ঢাক ঢোল আর বাশিঁর সুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার পিছনে ঘোড়ার গাড়িতে দুই শিশু। এমন আয়োজন দেখতে পেরে খুশি সে এলাকার লোকজন। 
ধূলজুরী গ্রামের কিশোর রিয়াদ জানান, লাঠি খেলা আর ঘোড়ার গাড়ি আগে দেখি নাই৷ স্কুল মাঠে এমন লাঠিখেলা দেখে অনেক ভালো লেগেছে।
ওই এলাকার বাসিন্দা রিটন মিয়া জানান, গ্রাম বাংলার এ লাঠিখেলা এখন বিলুপ্ত। এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই আনন্দদায়ক।
.
এ দুই শিশুর দাদা শামসুদ্দিন কবিরাজ জানান, সুন্নতে খাৎনার অনুষ্ঠানটি যাতে আমার নাতিরা মনে রাখতে পারে তাই এ ব্যতিক্রমী আয়োজন। তাছাড়া এই লাঠি খেলা আর ঘোড়ার গাড়ি গ্রাম বাংলার ঐতিহ্য। পাশাপাশি এলাকার লোকজনও এগুলো দেখে আনন্দ পেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com