বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কমলগঞ্জে বার্ষিক মিলাদ মাহফিল ও বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে
কমলগঞ্জে বার্ষিক মিলাদ মাহফিল ও বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জ মবশ্বির আলী চৌধুরীর বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান চৌধুরী রাসেল এর আগমন উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল ও বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্টিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে মবশ্বির আলী চৌধুnরীর বালক উচ্চ বিদ্যালয় হল রুমে এ অনুষ্টানের আয়োজন করা হয়।
নুরুজ্জামান চৌধুরী রাসেল এর সভাপতিত্বে বার্ষিক মিলাদ মাহফিল ও বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্টানে স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত বিদ্যালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক গবেষক আহমদ সিরাজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কমলগঞ্জ সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক সেলিম আহমেদ চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য তুফাজ্জল করীম চৌধুরী শ্যামল, ব্যবসায়ী আব্দুল মালিক চৌধুরী, আনোয়ার ফারুক চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাসেল হাসান বখত, আবুল হোসেন, এডভোকেট ফয়জুল ইসলাম মুজুমদার, এডভোকেট তোফাজ্জল হোসেন চৌধুরী, সাংবাদিক শাহিন আহমেদ, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত বুলবুল, শিক্ষক রবিন্দ্র কুমার সিংহ, সোহেল চৌধুরী, মুহিবুল ইসলাম চৌধুরী, ইক্তিয়ার চৌধুরী, মুক্তার চৌধুরী, শাহীন চৌধুরী প্রমুখ এবং মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোমিনা ইয়াসমিন রুজি, হামিদা চৌধুরী, সুমাইয়া চৌধুরী, তারিন সুলতানা, মনিরাজ সিনহা, নিপুণ শর্মা, শম্পা রাণী শীল।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান চৌধুরী রাসেল বলেন, ‘আমরা স্কুলটা শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে স্কুল ড্রেসসহ সব কিছু বহন করছি। আমাদের স্কুলের অনেকেই এ বছরের এসএসসি পরীক্ষার্থী তাদের শুরু থেকে আমরা ফ্রীতে সহযোগীতা করে আসছি। আগামীতেও করবো। যারা আছে ৬-১০ শ্রেনী পর্যন্ত তাদেরও স্কুল ড্রেস ও শিক্ষাসামগ্রী বই খাতা কলম দিয়ে সহযোগীতা করছি এবং করে যাবো। তবে সবাই ভালো করে পড়াশোনা করতে হবে।’

এছাড়াও শিক্ষার্থী, অভিভাবকগণ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে হামদ-নাত ও কিরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com