রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ঝাকজমকপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসেবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন, মহিলা আদর্শ কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার সারফুল ইসলাম, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম, এহিয়া বুলবুল, এংরাজ মিয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com