বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

বাস-পিকআপভ্যানের সংঘর্ষে খাগড়াছড়িতে নিহত দুই

আল মামুন, খাগড়াছড়ি
  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে
বাস-পিকআপভ্যানের সংঘর্ষে খাগড়াছড়িতে নিহত দুই

বাস-পিকআপ সংঘর্ষে খাগড়াছড়িতে দুই নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো প্রায় ১৭ জন যাত্রী। বুধবার ( ২১ ফেব্রুয়ারী ২০২৪) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, প্রীতি বালা গুহ (৪৮) অনিমা ঘোষ (৫৫)।

সূত্র জানায়, নাটোর থেকো আসা রকি পরিবহন এর সাথে খাগড়াছড়ি থেকে গুইমারাগামী পিকআপ এর সংঘর্ষে দুজন নিহত হয়। দূর্ঘটনায় নিহত ও আহতরা গুইমারায় একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলো। সকালে খাগড়াছড়ি থেকে গুইমারা যাওয়ার পথে মাটিরাঙ্গা সাপমারা এলাকায় পৌঁছলে পিকআপ এর সাথে বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রীতি বালা গুহ ও অনিমা ঘোষ মারা যায়।

এ ঘটনায় আহত হয়েছে, তুষার ঘোষ (৭), বাধন ঘোষ (১২), তন্ময় ঘোষ (১২), পায়েল ঘোষ (১২), মনি দে (২৫), সুপ্তা দে (২৪), জুয়েল (১৩), তাপস (৯) আরো প্রায় ১৭ যাত্রী।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. শহিদুজ্জামান জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালে আনার আগে দুজনের মৃত্যু হয়েছে। অনেকে আহত হলেও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ওসি কৃষ্ণ কমল ধর। তিনি জানান, এঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। আটক করা হয়েছে বাসের চালক নজরুল ইসলামকে এবং দূর্ঘটনা কবলিত বাস ও পিকআপ থানায় আছে বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com