সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়া জাতীয় ভোটার দিবস পালিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া জাতীয় ভোটার দিবস পালিত

সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো এই প্রতিপাদ্য নিয়ে পাকুন্দিয়ায় জাতীয় ভোটার দিবস ২০২৪ পালিত হয়েছে।

শনিবার (২ মার্চ) সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা নির্বাচন অফিস। উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ নেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য এ্যাড. মো. সোহরাব উদ্দিন। সহকারী নির্বাচন কর্মকর্তা ইব্রাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, অফিসার ইনর্চাজ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম আজাদ, পাকুন্দিয়া রিপোটার্স ক্লাবের সভাপতি মো. মুঞ্জুরুল হক মুঞ্জু প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com