বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

মৌলভীবাজারে ছিনতাইকৃত সিএনজি ও নগদ টাকা উদ্ধার, ৪ আসামি গ্রেফতার

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে ছিনতাইকৃত সিএনজি ও নগদ টাকা উদ্ধার, ৪ আসামি গ্রেফতার
মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত সিএনজি চালিত অটোরিকসা এবং নগদসহ ঘটনার সাথে জড়িত ছিনতাই চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত ২ মার্চ রাতে মামলার তদন্তকারী অফিসার এসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ বড়লেখা থানাধীন চন্ডীনগর এলাকার অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত একটি সিএনজি এবং নগদ ২৪হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
রবিবার ( ৩ মার্চ) দুপুরে বড়লেখা থানায় এক প্রেস ব্রিফিংয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- ইমন আহমেদ (১৮) ইমরান আহমেদ (১৯),এমরান আহমেদ (২৪) ও জসীম উদ্দিন (২৮)। তারা সবাই মৌলভীবাজার জেলার বড়লেখা থানার জিয়াদনগর (বিরাশী) গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট থানার সালুটিকর এলাকা থেকে ছিনতাইকৃত সিএনজি উদ্ধার করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, ‘রবিবার বিকালে মৌলভীবাজার জেলা আদালতে হাজির করা হলে আসামিরা ঘটনার সাথে জড়িত মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।’

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বড়লেখা থানার রাতিরপুল এলাকায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি সিএনজি চালক মো. আব্দুস শহীদকে মারধর করে তার সিএনজি চালিত অটোরিকসা, ব্যবহৃত মোবাইল এবং নগদ টাকা ছিনতাই করে তাকে হাত পা বেধে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে বড়লেখা থানার মামলা ২ মার্চ মামলা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com