বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কাহ্নপা সাহিত্য পদক পাচ্ছেন কবি আমিনুল ইসলাম ও মিজানুর রহমান বেলাল

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে
কাহ্নপা সাহিত্য পদক পাচ্ছেন কবি আমিনুল ইসলাম ও মিজানুর রহমান বেলাল

নওগাঁ সাহিত্য পরিষদ প্রদত্ত ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৪’ পাচ্ছেন- কবিতায় কবি আমিনুল ইসলাম ও ছোটকাগজ সম্পাদনায় কবি মিজানুর রহমান বেলাল। মঙ্গলবার দুপুরে নওগা সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ ও সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন স্বাক্ষরিত একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দেন ।

আগামী ৮ ও ৯ মার্চ নওগাঁয় অনুষ্ঠিতব্য লেখক সম্মেলনে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দিবেন বাংলা একাডেমির সভাপতি  বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। পুরস্কার হিসেবে প্রত্যেকের জন্য থাকবে নগদ ১০ হাজার টাকা অর্থ পুরস্কার, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, নওগাঁ সাহিত্য পরিষদ প্রতি বছর লেখক সম্মেলন করে থাকে, এবার সেখানে বাড়তি সংযোজন হিসেবে কাহ্নপা সাহিত্য পদক যুক্ত হলো। কাহ্নপা পদক বাংলা সাহিত্য চর্চার ধারাকে আরও গতিশীল করবে।

আশরাফুল নয়ন বলেন, চর্যাপদের বিখ্যাত কবি কাহ্নপা’র নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। চর্যাপদ ও কাহ্নপার সাথে নওগাঁর অবিচ্ছেদ্য ও ঐতিহাসিক সম্পর্ক তথা ঐতিহ্যকে তুলে ধরতে এই নমকরণ করা হয়েছে। তিনি বলেন এখন থেকে প্রতি বছর কাহ্নপা সাহিত্য পদক প্রদান করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com