রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

নারী দিবসে, সংগ্রামী নারী শান্তা রানী দত্তের জীবন গল্প

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে
নারী দিবসে, সংগ্রামী নারী শান্তা রানী দত্তের জীবন গল্প
অভাবের সংসার। স্বামী মারা গেছে কয়েকদিন হলো৷ ছোট ছোট দুটি ছেলে মেয়ে। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তির মৃত্যুতে তার সংসারে নেমে এলো অন্ধকার৷ ছোট ছোট দুটি বাচ্চাকে নিয়ে তিনি কীভাবে বেঁচে থাকবেন! স্থানীয় এলাকাবাসী আর্থিক সহায়তায় স্থানীয় একটি বিদ্যালয়ের পাশে ছোট একটি দোকানে তিনি চা-পান বিক্রি শুরু করলেন। এতে যা রোজগার হয় তা দিয়েই কোনো রকমে খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করতে শুরু করলেন তিনি। এভাবে শুরু হলো তার সংগ্রামী জীবন৷ বলছি কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার ৮নং ওয়ার্ডের সংগ্রামী নারী শান্তা রানী দত্তের কথা। 
.
বর্তমানে তার সংসার চলছে ছোট একটি দোকানে চা-পান আর চকলেট বিক্রি করে। মেয়ে মুক্তা রানী দত্ত এবার চতুর্থ শ্রেণির ছাত্রী আর ছেলে মবিন গোপাল দত্ত পড়ছেন প্রথম শ্রেণিতে। দোকান থেকে যা আয় হয় তা দিয়ে চলছে ছেলে মেয়ের পড়াশোনাও।
.
প্রতিদিন ভোরে দোকান খুলে বসেন শান্তা রানী দত্ত৷ হাজী আফতাব স্কুলের ছেলে মেয়েরা চকলেট, সিংগারা,সমুচা  ও এলাকাবাসীরা কাছে চা পান খেতে আসেন তার দোকানে। এতে দিন শেষে তার দুই থেকে তিনশত টাকা আয় হয়।
শুক্রবার (৮ মার্চ) কথা হয় শান্তা রানী দত্তের সাথে। তিনি তুলে ধরতে লাগলেন তার সংগ্রামী জীবনের গল্প। 
মুক্তা রানী দত্ত বলেন, তার দোকানে চা-পানের পাশাপাশি বিস্কুট, ভাজা-পোড়া খাবার, পাউরুটিসহ বিভিন্ন খাবার পাওয়া যায়। স্থানীয় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তার দোকানে খাবার খেতে আসে।
.
তিনি জানান, ২০২২ সালের ৮ই মার্চ তার তার স্বামী মারা যাওয়ার পর তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন৷ সংসার চালানোর মতো কোনো পথ ছিলো না। সংসারে ছিলো ছোট দুইটি ছেলে মেয়ে। তার সংসারের এ অবস্থা দেখে স্থানীয়রা এগিয়ে আসে। ছোট একটি দোকানের ব্যবস্থা করে দেন তাকে৷ তিনি শুরু করেন নতুন জীবন৷ গত দু বছর ধরে এ দোকান থেকেই তার সংসার এবং ছেলে মেয়ের পড়াশোনার খরচ চলছে বলেও জানান তিনি।
.
স্থানীয় বাসিন্দা তারেক নেওয়াজ বলেন, দু বছর আগে শান্তা রানী দত্তের স্বামী মারা যান। এর পর থেকে তিনি এ দোকান চালান। বিদ্যালয়ের ছেলে মেয়েরা তার দোকান থেকে কিনে টিফিন খায়। আমরাও চা-পান খেতে আসি তার দোকানে। 
.
স্থানীয় বাসিন্দা ও সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ কামরুজ্জামান কাঞ্চন জানান, শান্তা রানী দত্ত সংগ্রামী নারীদের উদাহরণ হতে পারে। কীভাবে পৃথিবীতে অভাবের মধ্যেও ঘুরে দাড়াঁনো যায় শান্তা রানী তার প্রমাণ। অন্য মহিলারা যখন সংসার নিয়ে ব্যস্ত থাকে শান্তা রানি দত্তের চিন্তা ভাবনা তখন দোকানে বিকিকিনি নিয়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com