মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

নওগাঁয় শুরু হয়েছে দুই দিনব্যাপী লেখক সম্মেলন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে
নওগাঁয় শুরু হয়েছে দুই দিনব্যাপী লেখক সম্মেলন

নওগাঁয় দুই দিনব্যাপী লেখক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার লেখকদের সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ এর উদ্যোগে নওগাঁ জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা।

এসময় নওগাঁ সাহিত্য পরিষদের উপদেষ্টা ও নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামসুল আলম এর সভাপতিত্বে কবিকুঞ্জ সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, কথাসাহিত্যিক, রবিউল করিম, বরেন্দ্র ফরিদ, একুশে পরিষদের সভাপতি, ্এ্যাড. ডিএম বারী, কবি ও সাংবাদিক মাহফুজ ফারুক, বিথি মজিদা, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক ও লেখক এইচ আলমসহ অন্যরা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন।

এসময় দেশের বিভিন্ন স্থান থেকে আগত দুই শতাধীক কবি ও লেখকরা সম্মেলনে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে শুরুতে নৃত্যানুষ্ঠান হয়। এর আগে সকালে শহরের মুক্তির মোড়ে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।

লেখক সম্মেলনে শেষে শনিবার কবিতায় কবি আমিনুল ইসলাম ও ছোটকাগজ সম্পাদনায় কবি মিজানুর রহমান বেলাল ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৪’ প্রদান করা হবে।

আয়োজকরা জানান- নওগাঁ সাহিত্য পরিষদ প্রতি বছর লেখক সম্মেলন করে থাকে। এবার সেখানে বাড়তি সংযোজন হিসেবে কাহ্নপা সাহিত্য পদক যুক্ত হলো। কাহ্নপা পদক বাংলা সাহিত্য চর্চার ধারাকে আরও গতিশীল করবে। চর্যাপদের বিখ্যাত কবি কাহ্নপা’র নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। চর্যাপদ ও কাহ্নপার সাথে নওগাঁর অবিচ্ছেদ্য ও ঐতিহাসিক সম্পর্ক তথা ঐতিহ্যকে তুলে ধরতে এই নামকরণ করা হয়েছে। আগামীতে প্রতি বছর কাহ্নপা সাহিত্য পদক প্রদান করা হবে।#

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com