বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

“নারীর  সমঅধিকার  সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ ‘ এই প্রতিপাদ্যে পাকুন্দিয়ায় যথাযথ মর্জাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  স্বপন কুমার দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

এছাড়াও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফারজানা জামান পুনম, পিএসটিসি নতুন দিনের উপজেলা সুপারভাইজার আইরিন আক্তার সহ বিভিন্ন এনজিও ও বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com