বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

সম্পদ নিয়ে বিরোধ, নয়ঘণ্টা পর বাবার মরদেহ দাফন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে
সম্পদ নিয়ে বিরোধ, নয়ঘণ্টা পর বাবার মরদেহ দাফন

বাবার মৃত্যুর পর সম্পদ নিয়ে কোন্দলে ৯ ঘণ্টা পর দাফন করা হয়েছে আব্দুল মজিদ নামে এক ব্যক্তির মরদেহ। গতকাল শুক্রবার (৮ মার্চ) যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই ঘটনা ঘটে।

শুক্রবার সকালে ওই ব্যক্তি মারা যাওয়ার পর স্বজন ও প্রতিবেশীরা যখন দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তার সন্তানরা সম্পদ বণ্টন নিয়ে বিবাদে জড়ান।

স্থানীয় ইউপি সদস্য গোলাম রসুল জানান, আব্দুল মজিদের সাত ছেলে ও তিন মেয়ে। তার স্ত্রীও জীবিত আছেন। তিনি ৪৫ বিঘা জমি রেখে গেছেন। তাকে দাফন করার জন্য যখন সবাই ব্যস্ত, তখন তার চার ছেলে আব্দুল মান্নান, আব্দুল হাকিম, আব্দুস সালাম ও আব্দুল আহাদ অভিযোগ করেন, তার তিন ভাই আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান তাদের বাবাকে ফুঁসলিয়ে ৫ বিঘা জমি লিখে নিয়েছেন। এ ছাড়া ১৬ লাখ টাকা নিয়েছেন। জমি এবং টাকার সঠিক হিসাব না হওয়া পর্যন্ত পিতার লাশ দাফন হবে না।

ছেলে আব্দুল আহাদ বলেন, তার বাবা স্ট্রোকজনিত রোগে অসুস্থ ছিলেন। এই সুযোগে তার তিন ভাই আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান এক বিঘা করে জমি রেজিস্ট্রি করে নিয়েছে। আমরা যখন জানতে পারি, তখন থেকে তাদের জমি ফেরত দেয়ার কথা বললেও তারা জমি ফেরত দেয়নি। সে জন্য এ বিষয়টি আজই সমাধান হতে হবে। তা না হলে ওরা এই জমি আর কোনো দিন ফেরত দেবে না।

বিষয়টি বিকেলে প্রয়াতের বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সালিশ বসে। এ সময় উপস্থিত ছিলেন পাশের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, প্রকৌশলী আব্দুস ছাত্তার খাঁ, মিজানুর রহমান, সোহরাব হোসেন, ইউপি সদস্য রেজাউল ইসলাম, গোলাম রসুল, এরশাদ আলী, মহিলা ইউপি সদস্য রেহেনা খাতুন, সাবেক ইউপি সদস্য আবু সামা, আতিয়ার রহমান প্রমুখ।

তারা এসময় সাত ভাই ও তিন বোনকে ডেকে সিদ্ধান্ত নেন পিতার সম্পদ সমান বণ্টন হবে। কেউ বেশি নিতে পারবে না। সবাই এ সিদ্ধান্তে সম্মতি প্রকাশ করলে সবার থেকে একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয় এবং ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সদস্যরা ১০ ভাই-বোনকে নিয়ে বসে সঠিক বণ্টন করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com