বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

নওগাঁয় প্রশিকা বিদ্যানিকেতনের পুরস্কার বিতরণ

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে
নওগাঁয় প্রশিকা বিদ্যানিকেতনের পুরস্কার বিতরণ

নওগাঁয় প্রশিকা বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার প্রশিকার মানবিক উন্নয়ন কেন্দ্র নওগাঁ প্রাঙ্গনে প্রশিকা বিদ্যানিকেতনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির গ্রহণ করা হয়। কর্মসূচির শুরুতেই জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে প্রশিকার পরিচালক ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ব্যবস্থাপক মো: জসিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম রবিন শীষ, প্রশিকার পরিচালক জি আজম, রিজুওয়ানুস শামীম রাজীব, উপ-পরিচালক হারুন অর রশিদ, অভিভাবক সদস্য, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন প্রমুখ।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ৯মার্চ থেকে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় প্রশিকা বিদ্যানিকেতনের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এসময় প্রধান অতিথি বলেন ১৯৭৬সালে প্রতিষ্ঠিত প্রশিকা দেশের প্রতিটি মানুষের মাঝে প্রাথমিক শিক্ষা পৌছে দেয়ার লক্ষ্যে ১৯৯৬সাল থেকে প্রশিক্ষা শিক্ষা কার্যক্রম শুরু করেছিলো। পরবর্তিতে লক্ষ্য অর্জিত হওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ করা হয়। মানবিক ও নৈতিক শিক্ষাকে বর্তমান ও আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রশিকা পরীক্ষামূলক ভাবে নওগাঁতে চালু করেছে প্রশিকা বিদ্যানিকেতন। যদি এই বিদ্যানিকেতনের কার্যক্রম আশারূপ হয় তাহলে আগামীতে দেশের অন্যান্য স্থানেও এই কার্যক্রম শুরু করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com