অপরদিকে, সকাল ১০টার দিকে সিন্দুরখান এলাকায় আছিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাহিম মিয়া বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত রাহিম মিয়া জামসি গ্রামের হাফিজ মিয়ার ছেলে।
সাতগাঁও হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক সোহেল রানা ও শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার ২টি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।