মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

একীভূত হচ্ছে পদ্মা ও এক্সিম ব্যাংক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে
একীভূত হচ্ছে পদ্মা ও এক্সিম ব্যাংক

বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে পদ্মা ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে এটিই হবে দেশের ব্যাংকিং খাতের প্রথম একীভূতকরণ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আপতত পদ্মা ব্যাংককে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

পদ্মা ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আমরা জানতাম সোনালী ব্যাংকের সাথে একীভূত হচ্ছে। কিন্তু আজ আমরাও শুনছি এক্সিম ব্যাংকের কথা। শিগগিরই বিষয়টি পরিষ্কার হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, শিগগিরই এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। কেন্দ্রীয়সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকস হেলথ ইনডেক্স (বিএইচআই) অ্যান্ড হিট ম্যাপ’ প্রতিবেদনে পদ্মা ব্যাংক রেড জোনে এবং এক্সিম ব্যাংক ইয়েলো জোনে আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com