মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

কমলগঞ্জে ইফতার সামগ্রী উপহার বিতরণ

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে
কমলগঞ্জে ইফতার সামগ্রী উপহার বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম হাজী আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে হতদরিদ্র, অসহায় মানুষদের মাঝে ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক শেখ মো. জহির উদ্দিন এর অর্থায়নে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদে মরহুম হাজী আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ১নং ওয়ার্ড ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল এর সভাপতিত্বে ও তরুন সমাজসেবক হাবিবুল ইসলাম ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল।

সম্মানিত অতিথি ছিলেন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তাওফিক আহমেদ বাবু,শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বসর জিল্লুর, সমাজসেবক মাও: মুফতি শামছুল ইসলাম লিয়াকত, প্রবাসী জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী বিল্লাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে রাজনৈতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৫০ জনকে হতদরিদ্র ও অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com