রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পাতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের শুরু হয় কার্যক্রম। সকাল ১০টায় উপজেলা চত্তরে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য এ্যাড. মো. সোহরাব উদ্দিন। পরে পর্যায়ক্রমে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাকুন্দিয়া থানা পৌরসভা, আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে সকাল ১১টার সময় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন।

একাডেমিক সুপারভাইজার সারফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ্যাড. মো. সোহরাব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মেজবাহ উদ্দিন ও মজিবুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com