মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

টাইগ্রেসদের ঘূর্ণিতে দিশেহারা অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে
টাইগ্রেসদের ঘূর্ণিতে দিশেহারা অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে খেলতে নেমেছে বাংলাদেশ নারী দল। যেখানে শুরুতেই টস হেরে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে বিপদের মুখে পড়েছে অজিরা। প্রথম পাওয়ার প্লের মাঝে অজিরা হারিয়েছে তিনটি উইকেট। এরপর সময়ের সাথে সাথে হারিয়েছে আরো দুই উইকেট।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে পাচ উইকেটে ৯৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

এর আগে দুই দেশের মধ্যকার প্রথম ওয়ানডেতে টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বল হাতে শুরুতেই সাফল্য পায় স্বাগতিকরা। নিজের করা প্রথম বলেই ফোবে লিচফিল্ডকে বোল্ড করেন সুলতানা খাতুন।

সুলতানার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে বিপদজনক এলিস পেরি আজ মাত্র ২ রানে সাজঘরে ফেরেন। একপ্রান্ত আগলে রানের খাতা সচল রেখেছিলেন অধিনায়ক আলিসা হিলি। তাকে ফেরান মারুফা আক্তার মনি। ব্যক্তিগত ২৪ রানে উইকেটের পিছে ক্যাচ দেন এ ওপেনার।

২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দুই দলের মাঠের লড়াই শুরু হবে। দ্বিপাক্ষিক সিরিজ হলেও এই ম্যাচ বাড়তি গুরুত্ব পাচ্ছে।

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। এর আগে কেবল ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপেই অংশ নিতে ঢাকায় এসেছিল অজি নারী দল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com