শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

বেঙ্গালুরুকে একাই ধসিয়ে দিলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে
বেঙ্গালুরুকে একাই ধসিয়ে দিলেন মোস্তাফিজ

চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাই ভোল্টেজ ম্যাচে একাদশে জায়গা হয়েছে চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের।

শুক্রবার (২২ মার্চ) চেন্নাইয়ের হয়ে পঞ্চম ওভারে বোলিংয়ে মোস্তাফিজকে বোলিংয়ে আনেন চেন্নাই অধিনায়ক গায়কোয়াড়। তার আস্থার প্রতিদানও দিয়েছেন এই কাটার মাস্টার।

প্রথম বল ডট হলেও পরের বলে বাউন্ডারি হজম করেন তিনি। তৃতীয় বলে ডু প্লেসিসকে ক্যাচ আউট করেন এই বাঁহাতি পেসার। ২৩ বলে ৩৫ রান করে ফিজের অফ স্ট্যাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে রাচিনের হাতে তালুবদ্ধ হন এই ডান হাতি ব্যাটার। সেই সঙ্গে চলতি আসরের প্রথম উইকেটটি পকেটে ঢুকিয়ে এই বাংলাদেশি পেসার।

একই ওভারের শেষ বলে রজত পাতীদারকে শূন্য রানে আউট করেন মোস্তাফিজ। এতে জোড়া উইকেট শিকার করে চেন্নাইকে খেলায় ফেরান তিনি।

চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গাইকোয়াদ (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, মাহিশ থিকশানা, মুস্তাফিজুর রহমান ও তুষার দেশপাণ্ডে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অনুজ রাওয়াত, করন শর্মা, আলজারি জোসেফ, মায়াঙ্ক দাগার ও মোহাম্মদ সিরাজ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com