মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব হোমিওপ্যাথ এর আয়োজনে ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় শোলাকিয়া মাদ্রাসায়ে নুরিয়া বাগে জান্নাত মাদ্রাসায় মুক্তিযুদ্ধের শহীদদের আত্বার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় ১৮০ জন বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব হোমিওপ্যাথ এর সভাপতি ডা: ইমরান হাসান রকির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ডা: মোকাররম হোসেন পামেল, সাধারণ সম্পাদক ডা: মো: সালাহউদ্দীন, সাংগঠনিক সম্পাদক ডা: কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা: দিদার, সহ-সাধারন সম্পাদক ডা: মাহবুব সিরাজী, ধর্ম বিষয়ক সম্পাদক ডা: রাকিব ফারুকী, ডা: সমীর দেবনাথ, ডা: মতিউর রহমান লিটন, ডা: আব্দুর রহমান খান মিশকাত ও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ।
.
দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম আব্দুর রহমান। এসময় মুক্তিযুদ্ধের শহীদদের জন্য, দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করা হয়। পরবর্তীতে ইফতার বিতরণ করা হয়।