বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব হোমিওপ্যাথ এর ইফতার বিতরণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব হোমিওপ্যাথ এর ইফতার বিতরণ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব হোমিওপ্যাথ এর আয়োজনে ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় শোলাকিয়া মাদ্রাসায়ে নুরিয়া বাগে জান্নাত মাদ্রাসায় মুক্তিযুদ্ধের শহীদদের আত্বার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় ১৮০ জন বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। 
কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব হোমিওপ্যাথ এর সভাপতি ডা: ইমরান হাসান রকির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি  ডা: মোকাররম হোসেন পামেল, সাধারণ সম্পাদক ডা: মো: সালাহউদ্দীন, সাংগঠনিক সম্পাদক ডা: কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা: দিদার,  সহ-সাধারন সম্পাদক ডা: মাহবুব সিরাজী, ধর্ম বিষয়ক সম্পাদক ডা: রাকিব ফারুকী, ডা: সমীর দেবনাথ, ডা: মতিউর রহমান লিটন, ডা: আব্দুর রহমান খান মিশকাত ও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ।
.
দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম আব্দুর রহমান। এসময় মুক্তিযুদ্ধের শহীদদের জন্য, দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করা হয়। পরবর্তীতে ইফতার বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com